যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০১ জন আসামীসহ মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি
- Update Time : ০৭:৩৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ২০৩ Time View

অদ্য ০১ ডিসেম্বর ২০২৫ তারিখে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, কাশিপুর বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় WINCEREX COUGH SYRUP, শাড়ী, থ্রী-পিস, শাল চাদর, পোশাক সামগ্রী, ঘড়ি, কীটনাশক এবং কসমেটিক্স আটক করে। আটককৃত মালামালের মূল্য ৯,৯০,০৪৫/-(নয় লক্ষ নব্বই হাজার পঁয়তাল্লিশ) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

























