সংগ্রাম, ত্যাগ ও আদর্শের প্রতীক: তালতলীর শ্রমিক রাজনীতিতে আস্থার নাম মোঃ সিদ্দিকুর রহমান মামুন
- Update Time : ০৭:৫০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / ২ Time View

সংগ্রাম, ত্যাগ ও আদর্শিক রাজনীতির এক সুপরিচিত নাম মোঃ সিদ্দিকুর রহমান মামুন। তালতলী উপজেলা শ্রমিক দলের সাবেক সদস্য ও সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পর বর্তমানে তিনি সদস্য সচিব হিসেবে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, রাজনৈতিক দুঃসময়ে যখন অনেকেই রাজপথ থেকে সরে দাঁড়িয়েছিলেন, তখনও মোঃ সিদ্দিকুর রহমান মামুন দলের পাশে থেকে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাঁর দাবি অনুযায়ী, তৎকালীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে তিনি একাধিকবার হামলা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার শিকার হন। কিন্তু কোনো হামলা, মামলা কিংবা ভয়ভীতি তাঁকে দলের আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। নেতাকর্মীদের মতে, তালতলী উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রমে তাঁর অবদান উল্লেখযোগ্য। দলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও আদর্শভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মোঃ সিদ্দিকুর রহমান মামুন বলেন, “দলের আদর্শ, নেতাকর্মীদের ভালোবাসা এবং জনগণের আস্থা নিয়েই আমি রাজনীতি করি। একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ শ্রমিক দল গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।” তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের নেতৃত্বে দলের আদর্শ বাস্তবায়ন এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে তিনি ভবিষ্যতেও কাজ করে যাবেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম ও সাংগঠনিক অভিজ্ঞতা তাঁকে তালতলী উপজেলার শ্রমিক রাজনীতিতে একটি পরিচিত মুখে পরিণত করেছে। তাদের প্রত্যাশা, ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন করা হবে, কারণ সংগ্রামের ইতিহাস কখনো মুছে যায় না।



















