তালতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদে মাহবুব আলমকে দেখতে চান নেতাকর্মীরা
- Update Time : ০৬:৪৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ১ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, তালতলী উপজেলা শাখার নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে আলোচনা-প্রত্যাশা বাড়ছে। এ প্রেক্ষাপটে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদে দীর্ঘদিনের সংগঠক মাহবুব আলমকে দেখতে চান বলে দাবি করেছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা। দলীয় সূত্রে জানা গেছে, মাহবুব আলম ২০০৬ সালে বিএনপির কেন্দ্রীয় নেতা মিয়া মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মোস্তাকের হাত ধরে ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত হন। ২০১৩ সালে কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হলেও বিভিন্ন প্রতিকূলতার কারণে কমিটিতে স্থান পাননি। পরবর্তীতে ২০২০ সালে ছাত্রদলের কমিটিতে বিবাহিত হওয়ায় দায়িত্বে থাকতে না পারলেও দলীয় কর্মকাণ্ড থেকে নিজেকে কখনো দূরে সরিয়ে নেননি। পরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন এবং সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ করে আসছেন। স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি দলের নেতাকর্মীদের সুখে-দুঃখে, অসুস্থতা কিংবা যেকোনো বিপদ-আপদে মাহবুব আলম সবসময় পাশে থাকার চেষ্টা করেন। দিন-রাত কিংবা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কারণে তৃণমূলের অনেক নেতাকর্মীর কাছে তিনি আস্থার প্রতীক হয়ে উঠেছেন। নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ, দলের প্রতি নিষ্ঠা এবং কর্মীবান্ধব মনোভাবের কারণে মাহবুব আলমকে তালতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হলে সংগঠন আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশা করেন বিভিন্ন সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা



















