০১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

কামাল হোসেন বিশেষ প্রতিনিধিঃ
  • Update Time : ০৬:২২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / ১৭৬ Time View

অদ্য ২৯ নভেম্বর ২০২৫ তারিখে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ী, খ্রি পিস, শাল চাদর, কম্বল, ধানের বীজ এবং কসমেটিক্স আটক করে। আটককৃত মালামালের মূল্য ৩,৮০,৫০০/- (তিন লক্ষ আশি হাজার পাঁচশত) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

Update Time : ০৬:২২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫