নিখোঁজের একদিন পর কন্যা শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করল গফরগাঁও থানা পুলিশ
- Update Time : ০৫:৪৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
- / ৩৭৪ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহ জেলার গফরগাঁও রেলস্টেশন সংলগ্ন পুকুর থেকে কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে গফরগাঁও থানা পুলিশ। আজ ২১আগস্ট বৃহস্পতিবার সকালে গফরগাঁও রেলস্টেশন সংলগ্ন পুকুর থেকে সিনথিয়া( ৭) নামক এক কন্যা শিশুর নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ গফরগাঁও থানা পুলিশ উদ্ধার করেছে। নিহত শিশুর পারিবারিক ও গফরগাঁও রেলস্টেশন পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায় সিনথিয়া উপজেলার সালটিয়া গ্রামের রুবেলের মেয়ে। সিনথিয়ার মা সুমি বেগম গফরগাঁও রেল স্টেশন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। সিনথিয়ার পিতা রুবেল মিয়া মানুষের বাসা বাড়িতে কাজ করেন সিনথিয়া তার মায়ের সাথে থাকতো ও স্টেশন এলাকায় ঘুরে বেড়াত।২০শে আগস্ট বিকাল থেকে সিনথিয়া কে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ বৃহস্পতিবার সকালে স্টেশন সংলগ্ন পুকুরে এক শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন।স্থানীয় লোকজন জি আর পি পুলিশ ফাঁড়িতে খবর দেন । ফাড়ি পুলিশ গফরগাঁও থানায় সংবাদ দিলে থানা পুলিশ এসে শিশুর মরদেহটি উদ্ধার করে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে রেলওয়ে ফাড়ির ইনচার্জ জানান।

























