০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁও সানফ্লাওয়ার ব্যাটারিজ লিমিটেড কে পরিবেশ আইন অমান্যর দায়ে অর্থদণ্ড
Reporter Name
- Update Time : ০৫:২২:০০ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / ১৭১ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলাথানাধীন উস্থি ইউনিয়নে অবস্থিত সানফ্লাওয়ার ব্যাটারিজ লিমিটেড-কে পরিবেশ আইন অমান্যের দায়ে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আজ ২১ সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর বিধান লঙ্ঘন করে অনুমোদন ছাড়াই ব্যাটারি উৎপাদন কার্যক্রম পরিচালনার অপরাধে প্রতিষ্ঠানটিকে উক্ত আইনের ধারা ১৫(১) অনুযায়ী ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। এছাড়া সরকারি কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত ফ্যাক্টরিটির উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
Tag :

























