মানবতার সেবায় মাহবুবুর রহমানের নতুন অঙ্গীকার—সাধারণ সম্পাদক হলেন বেনাপোল বন্ধন ব্লাড ফাউন্ডেশনে
- Update Time : ০৯:১৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ৮ Time View

মোস্তাফিজুর রহমান: বিশেষ প্রতিনিধি
গরিব-অসহায়, অসুস্থ রোগী ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে মানবিক সংগঠনটি
মানবতার সেবায় আরও একধাপ এগিয়ে যাওয়ার প্রত্যয়ে আত্মপ্রকাশ করেছে,যশোরের বেনাপোলে, বেনাপোল বন্ধন ব্লাড ফাউন্ডেশন। গরিব-অসহায়, অসুস্থ রোগী এবং বিপদগ্রস্ত পথচারী মানুষের পাশে দাঁড়ানো ও প্রয়োজন অনুযায়ী আর্থিক সহযোগিতা প্রদানের মহৎ উদ্দেশ্য নিয়ে গড়ে উঠেছে এই মানবিক সংগঠন।এই মানবিক উদ্যোগকে আরও গতিশীল করতে মোঃ মাহবুবুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব পাওয়ার পর তিনি ফাউন্ডেশনের সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং মানবতার কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।মোঃ মাহবুবুর রহমান বলেন, মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোর চেয়ে বড় মানবিক কাজ আর কিছু হতে পারে না। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই হবে এই সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, বেনাপোল বন্ধন ব্লাড ফাউন্ডেশন শুধু রক্তদানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; অসুস্থ রোগী, দরিদ্র পরিবার, অসহায় পথচারীসহ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের প্রয়োজনের সময় পাশে দাঁড়ানোর চেষ্টা করবে।
এদিকে, মোঃ মাহবুবুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ায় ফাউন্ডেশনের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি। একই সঙ্গে সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।
মানবতার এই পথচলায় সমাজের বিত্তবান, তরুণ সমাজ ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে বেনাপোল বন্ধন ব্লাড ফাউন্ডেশন।



















