মাদক থেকে দূরে রাখতে কিশোরদের হাতে ফুটবল তুলে দিলেন রুহুল আমিন রুহুল
- Update Time : ০৪:১৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ৪ Time View

মোস্তাফিজুর রহমান: বিশেষ প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে কিশোর ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ফুটবল উপহার দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আলহাজ্ব রুহুল আমিন রুহুল।মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে এলাকার যুবসমাজকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ক্রীড়ামুখী পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই তিনি স্থানীয় কিশোরদের হাতে ফুটবল তুলে দেন।এ সময় তিনি বলেন, “তরুণ সমাজই আমাদের ভবিষ্যৎ। তাদের মাদক ও অপরাধের পথ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাঠে থাকলে তরুণরা শরীর ও মন দুটোই সুস্থ রাখতে পারবে। তাই নিয়মিত খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।”স্থানীয়রা জানান, বর্তমান সময়ে কিশোর ও তরুণদের একটি অংশ বিভিন্নভাবে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে তাদের খেলাধুলামুখী করতে ফুটবলসহ ক্রীড়া সামগ্রী বিতরণের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এতে কিশোরদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং তারা মাদকসহ নানা ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকবে বলে আশা করছেন তারা।
ফুটবল উপহার পেয়ে স্থানীয় কিশোররা আনন্দ প্রকাশ করে বলেন, এ ধরনের উদ্যোগ তাদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে। তারা নিয়মিত মাঠে ফুটবল খেলার পাশাপাশি মাদক ও সব ধরনের অপরাধ থেকে দূরে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।সচেতন মহলের মতে, শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল করা সম্ভব নয়। এর পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। বাগআঁচড়ার ৫নং ওয়ার্ডে রুহুল আমিন রুহুলের এই উদ্যোগ সেই ইতিবাচক সামাজিক পরিবর্তনেরই একটি দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।
মাদকমুক্ত সমাজ গড়তে মাঠে ফিরুক কিশোর-তরুণরা—এই প্রত্যাশায় এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।


















