০৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দিলেন আতিকুজ্জামান সনি—তারুণ্যের শক্তিতে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

Reporter Name
  • Update Time : ০৬:৩৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ২ Time View

মোস্তাফিজুর রহমান: বিশেষ প্রতিনিধি 

যশোরের বেনাপোল পৌরসভার ০৫নং ওয়ার্ডের (দিঘীরপাড়) ছোট ছোট শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যে ফুটবল উপহার দিয়েছেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি জনাব আতিকুজ্জামান সনি।
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার পরিবেশ তৈরি করা প্রয়োজন। মাঠমুখী তরুণ সমাজই পারে একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে।এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব শামসুর রহমান, শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ছাত্রনেতা মোহাইমিনুল সাগর, স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।ফুটবল উপহার পেয়ে ছোট ছোট শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয়রা বলেন, শিশু-কিশোরদের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দেওয়ার মতো উদ্যোগ তাদের মাঠমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।আয়োজকরা মনে করেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে তাদের নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।

Tag :

Please Share This Post in Your Social Media

শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দিলেন আতিকুজ্জামান সনি—তারুণ্যের শক্তিতে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

Update Time : ০৬:৩৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬