১০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টির মিছিল আনোয়ারুল কবির বাবলু

Reporter Name
  • Update Time : ০৭:৪২:১৫ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / ৩৬৯ Time View

বৃষ্টির মিছিলে মুখরিত অন্ধকার রাতের আকাশ চারিদিকে ভয় জাগানো ঘূর্ণি বাতাস। টিনের চালে ছন্দ তালে, বৃষ্টি নাচে ঘুঙুর পায়ে চির চেনা সুরে ঘুম ভেঙে যায় , তোমাকে না পেয়ে। দখিনের বারান্দায় দাঁড়িয়ে তোমাকে ভাবতেই দমকা হাওয়া আচমকা জাপটে ধরে ভেজা চুলে, এযেন তোমাকে পাওয়া। এই বৃষ্টির মিছিলে হারিয়ে যেতে ইচ্ছে করে গা ভাসিয়ে দিতে চাই, তোমাকে পাওয়ার স্লোগানে। বিজলির আলোতে দেখেছি তোমারে ক্ষনকাল এ দেখাই হবেনা শেষ, আজও ভুলিনি কম্মিন কাল। বৃষ্টির জল উঠান গড়িয়ে ছোটে চলে সাগরের বুকে তোমার ভালোবাসার ভেলায় চড়ে ভাসবো আমি মহা সুখে। চুপিচুপি আসবে তুমি, আমি হাসবো লোকিয়ে বাতায়ন খুলে থাকবো আমি, দেখবে তুমি তাকিয়ে। সাগর নদীর মিলন মোহনায় প্রেম হয় পরিনয় তোমার প্রেমের স্নিগ্ধ জলে আমি হব মৃত্যুঞ্জয়।

Tag :

Please Share This Post in Your Social Media

বৃষ্টির মিছিল আনোয়ারুল কবির বাবলু

Update Time : ০৭:৪২:১৫ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫