১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুর উপজেলা বওলা ইউনিয়নে চন্দপুরে ২৮ দিন পর মিললো রাশেদুলের মরদেহ প্রধান ৩ আসামি গ্রেফতার

 ​জুয়েল রানা ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি
  • Update Time : ০৯:৩৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৮ Time View

 ময়মনসিংহের ফুলপুর দীর্ঘ ২৮ দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার করা হলো রাশেদুল নামের এক যুবকের লাশ। নিহতের পিতার নাম শাহজাহান, নিহত রাশেদুলের বাড়ি ফুলপুর উপজেলা বওলা ইউনিয়নরেন চন্দপুর গ্রামে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রফিক, মুজাম্মেল ও জসিম নামে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে ফুলপুর থানা পুলিশ। ​স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত ২৮ দিন আগে রাশেদুল হঠাৎ নিখোঁজ হন। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পাওয়ায় পরিবার থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। দীর্ঘ তদন্তের পর অবশেষে উদ্ধার করা হয় রাশেদুলের মৃতদেহ। ​ঘটনার সাথে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পেয়ে রফিক, মুজাম্মেল ও জসিমকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ হত্যাকাণ্ডের মূল কারণ উদঘাটনে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ​নিহত রাশেদুলের পরিবার ও চন্দপুর গ্রামের স্থানীয় বাসিন্দারা এ নির্মম হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা গ্রেফতারকৃত আসামিদের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

Tag :

Please Share This Post in Your Social Media

ফুলপুর উপজেলা বওলা ইউনিয়নে চন্দপুরে ২৮ দিন পর মিললো রাশেদুলের মরদেহ প্রধান ৩ আসামি গ্রেফতার

Update Time : ০৯:৩৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬