১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

 বিশেষ প্রতিবেদকঃ
  • Update Time : ০৬:৩৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৯ Time View

 চট্টগ্রামে মোহনা টিভির মীরসরাই প্রতিনিধি ও মীরসরাই উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক কামরুল ইসলামের ওপর হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন সাংবাদিকরা। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকের ওপর হামলা কোনো ব্যক্তির ওপর হামলার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আঘাত। দায়িত্ব পালনরত সাংবাদিককে ভয় দেখিয়ে, হামলা করে কিংবা শারীরিকভাবে লাঞ্ছিত করে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না। তারা বলেন, অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। হামলার সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনায় না নিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করতে হবে। দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা আরও বলেন, সাংবাদিক নির্যাতনের ঘটনায় কোনো ধরনের ছাড় দেওয়া হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। এর প্রভাব পড়বে পুরো সাংবাদিক সমাজের ওপর। মাঠপর্যায়ে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। কোনো সাংবাদিক আক্রান্ত হওয়ার পরও যদি অপরাধীরা নির্বিঘ্নে ঘুরে বেড়ায়, তাহলে তা আইনের শাসন ও সাংবাদিক নিরাপত্তা—দুই ক্ষেত্রেই নেতিবাচক বার্তা দেয়। মানববন্ধনে বক্তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলা ও ভয়ভীতি দেখিয়ে সাংবাদিকদের কলম থামানো যাবে না। জনস্বার্থে সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোনো চাপের কাছে সাংবাদিক সমাজ মাথা নত করবে না। সাংবাদিকের ওপর হামলার প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত থাকবে। মানববন্ধন থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক কামরুল ইসলামের ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। অন্যথায় সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা। এ সময় চট্টগ্রামে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

Update Time : ০৬:৩৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬