বাগআঁচড়ায় নিউ হোপ বাংলাদেশ লিঃ বহুজাতিক কোম্পানির উদ্যোগে গ্রামীণ খামারিদের জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
- Update Time : ০৯:৫৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ২ Time View

শার্শা উপজেলার বাগআঁচড়া (ফুলতলাপট্টি) বাজারে নিউ হোপ এ্যানিম্যাল নিউট্রিশন বাংলাদেশ কোম্পানি লিঃ এর উদ্যোগে লাভবান খামারি ও ভোক্তার কল্যাণে লাভজনক পদ্ধতিতে হাঁস-মুরগীসহ বিভিন্ন পাখি ও গবাদিপশু পালন এবং খামার ব্যবস্থাপনা পদ্ধতি উন্নতিকরনে এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় নিউ হোপ বাংলাদেশ কোম্পানির পরিবেশক ফাতিহা এগ্রো এর ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নিউ হোপ এ্যানিম্যাল নিউট্রিশন কোম্পানি বাংলাদেশ লিঃ এর রিজিওনাল সেলস ম্যানেজার জনাব মনিরুল ইসলাম, এরিয়া ম্যানেজার জনাব মুসি আবু সিনহা, সেলস এক্সিকিউটিভ জনাব আমিন হাফিজ, অভিজ্ঞ চিকিৎসক জনাব হিমেল ও জনাব তুষার, পরিবেশক ফাতিহা এগ্রো এর স্বত্বাধিকারী জনাব সাঈদুজ্জামান শাহিন, অত্রাঞ্চলের খামারিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাগআঁচড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার জনাব হাসানূল কবীর, বাগআঁচড়া রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক ও রূপসী বাংলা টিভি’র শার্শা উপজেলা প্রতিনিধি জনাব জাহাঙ্গীর আলম প্রমুখ। অতিথিদের মাঝে নাস্তা বিতরণ, পবিত্র কোরআন তেলাওয়াত ও আরএসএম জনাব মনিরুল ইসলামের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। পরে কোম্পানিটির সেলস এক্সিকিউটিভ জনাব আমিন হাফিজ নিউ হোপ কোম্পানির বিভিন্ন খাদ্য ও ঔষধের গুণাগুণ ও সুবিধা সমূহ বর্ণনা করেন। অভিজ্ঞ ডাক্তারগণ খরচ কমিয়ে স্বল্প মাত্রায় খাদ্য ব্যবহার ও ঔষধ প্রয়োগের মাধ্যমে খামারিরা কিভাবে লাভবান হতে পারেন তার উপর আলোচনা ও গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত অত্রাঞ্চলের খামারিরা বর্তমানে নিউ হোপ কোম্পানির খাদ্য এবং ঔষধ ব্যবহার করে অনেক লাভবান হচ্ছেন এবং আজকের এই গুরুগ্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে তাঁরা ভীষণ উপকৃত হয়েছেন বলেও অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানের সভাপতি জনাব সাঈদুজ্জামান কোম্পানির পক্ষ্য থেকে উপস্থিত ৫৮ জন খামার মালিক এবং অন্যান্য অতিথিদের মাঝে পোলো-শার্ট, কোম্পানির ব্রুসিয়ার, ডায়েরী, কলম, দুপুরে খাবার বিতরণ ও সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।



















