০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর সীমান্তে বিজিবির অভিযান: মালিকবিহীন চোরাচালানী পণ্য আটক, মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা

Reporter Name
  • Update Time : ০৭:২৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / ১২০ Time View

মোস্তাফিজুর রহমান, বিশেষ প্রতিনিধি: যশোর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মালিকবিহীন অবৈধ পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১১ মার্চ ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে। বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়নের আওতাধীন বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট সংলগ্ন সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। অভিযানের সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য উদ্ধার করা হয়। আটককৃত মালামালের মধ্যে রয়েছে ৪৫টি ভারতীয় শাড়ি, ১টি থ্রি-পিস, ১টি কম্বল, ১৯০টি চকলেট এবং ২৮৯টি কসমেটিক্স সামগ্রী। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭২ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দীর্ঘদিন ধরে বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। তিনি আরও জানান, দেশের সীমান্ত নিরাপদ রাখতে এবং চোরাচালান দমনে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় বিজিবির এমন ধারাবাহিক অভিযানে স্থানীয়দের মধ্যেও স্বস্তি ফিরেছে বলে জানা গেছে। স্থানীয়রা চোরাচালান রোধে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

যশোর সীমান্তে বিজিবির অভিযান: মালিকবিহীন চোরাচালানী পণ্য আটক, মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা

Update Time : ০৭:২৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬