০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সলঙ্গায় র‌্যাব-১২’র অভিযানে ১,৯৭৭ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • Update Time : ০৫:৪৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / ১২০ Time View

 বিশেষ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় বিশেষ অভিযানে ১,৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সদর কোম্পানি। এ সময় তাদের কাছ থেকে মাদক কেনাবেচায় ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও নগদ ২০ হাজার ২২০ টাকা জব্দ করা হয়। র‌্যাব-১২ সূত্রে জানা যায়, অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় ৩১ আগস্ট (রোববার) সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাবের একটি চৌকস দল, ঢাকা -নাটোরগামী মহাসড়কের দক্ষিণ পার্শ্বে ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালায়। ওই সময় তিনজন মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—১। মো. আমিনুল ইসলাম রনি (৪৫), পিতা-মৃত আব্দুল জলিল শেখ, সাং-রাধানগর, থানা-পাবনা সদর। ২। মো. আব্দুল মজিদ মণ্ডল (৪৮), পিতা-মৃত সেকেন্দার আলী মণ্ডল, সাং-ভবানিপুর, থানা-সুজানগর, জেলা-পাবনা। ৩। মো. রাশেদ রানা (৪২), পিতা-মৃত জহুরুল ইসলাম @ রইস, সাং-দোহারপাড়া, থানা-পাবনা সদর। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছিল। মূলত পাবনা ও আশপাশের এলাকায় তারা সক্রিয় ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-১২ বলছে, মাদকদ্রব্য সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ ধরণের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র‌্যাব সর্বদা বদ্ধপরিকর।

Tag :

Please Share This Post in Your Social Media

সলঙ্গায় র‌্যাব-১২’র অভিযানে ১,৯৭৭ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : ০৫:৪৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫