বেনাপোলে সাংবাদিক মোস্তাফিজুর রহমানের পুত্র আবু ত্বহার পঞ্চম তম শুভ জন্মদিন
- Update Time : ০১:৪৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ২৩ Time View

শার্শা নিউজ :বিশেষ প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার বেনাপোলে সাংবাদিক মোস্তাফিজুর রহমানের পুত্র আবু ত্বহার পঞ্চম তম শুভ জন্মদিন আজ ৮/৮/২০২১ সালে এই দিনে জন্মগ্রহণ করে। পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও দোয়ার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে শিশুটির বিশেষ এই দিনটি।
আবু ত্বহা সাংবাদিক মোস্তাফিজুর রহমানের আদরের সন্তান। জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুন্দর ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য কামনা করে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
সাংবাদিক মোস্তাফিজুর রহমান বেনাপোল ও শার্শা অঞ্চলের সংবাদ অঙ্গনে দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছেন। তিনি শার্শা নিউজের চেয়ারম্যান, পাশাপাশি এসটি বাংলা টিভির শার্শা উপজেলা প্রতিনিধি এবং চাচা বাদশার স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় বিভিন্ন ঘটনা, জনদুর্ভোগ, সামাজিক কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও এলাকার নানা গুরুত্বপূর্ণ সংবাদ মানুষের সামনে তুলে ধরতে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন।
সাংবাদিকতার পাশাপাশি পরিবার ও সন্তানদের প্রতিও রয়েছে তার গভীর ভালোবাসা ও দায়িত্ববোধ। প্রিয় সন্তান আবু ত্বহার পঞ্চম তম জন্মদিনে তাই পরিবারের সদস্যদের মধ্যে বইছে আনন্দের আবহ।
জন্মদিন উপলক্ষে আবু ত্বহার জন্য শুভকামনা জানিয়ে সাংবাদিক মোস্তাফিজুর রহমান বলেন, “সন্তান আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। আমার আদরের সন্তান আবু ত্বহার জন্য সবাই দোয়া করবেন, সে যেন একজন ভালো মানুষ হিসেবে বড় হয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারে এবং জীবনে সৎ ও সুন্দর পথে চলতে পারে।”
এদিকে আবু ত্বহার জন্মদিনে পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও বন্ধুমহল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানানো হচ্ছে। অনেকেই তার দীর্ঘ ও সুন্দর জীবন, সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
শার্শা নিউজ পরিবারের পক্ষ থেকেও আদরের শিশু আবু ত্বহার পঞ্চম তম শুভ জন্মদিনে রইল আন্তরিক ভালোবাসা ও শুভকামনা।
শুভ জন্মদিন আবু ত্বহা।
আল্লাহ তোমাকে নেক হায়াত, সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা দান করুন—আমিন।




















