১১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আসবে গভীর ঘুম
Reporter Name
- Update Time : ০৬:২৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ১৯৯ Time View

— শামছুল হক শামীম সবকিছু তো থেমে যাবে আসবে গভীর ঘুম, চতুর্দিকে যাবে পড়ে কান্নাকাটির ধুম। কত জনে আসবে ছুটে করবে কত কাজ, গোসল দিবে আতর দিবে দিবে নতুন সাজ। রঙিন ভুবন ছেড়ে হবো নিথর দেহের শব, আপন তখন কেউ রবে না থাকবে শুধু রব। সেই ঘুমেরই শেষ হবে না ওরে পাগল মন, কোনো কাজেই আসবে না গো অবৈধ সব ধন। একবার ভাবো জীবন নদীর থামবে কিন্ত ঢেউ, কবর হতে ডাকবে কতো শুনবে নাতো কেউ।
Tag :


























