০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাপের বিলাপ আনোয়ারুল কবির বাবলু।

Reporter Name
  • Update Time : ০৫:২৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • / ২৭৩ Time View

 আমি ভালোবাসি কৃষ্ণচুড়া লালা টুক টুকে বাহারি রংয়ের মেলা আকাশের নীল উড়ে উড়ে যায় হৃদয় নাচানো শুভ্র মেঘের ভেলা। আমি যারে ভালোবাসি তারে বলি কৃষ্ণ কলি স্বপ্নের মাঝে জড়িয়ে ধরি স্বপ্নেই মনের কথা বলি। আমার ভালোবাসা কন্টকাকির্ণ গোলাপের বিলাপ কেবা শুনে প্রৌঢ়া প্রেমিকের শূন্য হৃদয় আষাঢ়ের দিন গুলো শুধুই গুনে। ফাগুন শেষে চৈত্রের দুপুরে পাতা ঝরে আমের বনে রাতের আঁধারে সমীরণ বহে প্রেমের কথা বলি ঝরা পাতার মরমর গানে। ভেবেছিলাম তুমি আসবে শ্রাবণের জলে ভেসে জোয়ার গেছে চলে আমি এখনও দাড়িয়ে আছি তুমি এলেনা অবশেষে। কি করে আসবে তুমি আমি ভালোবাসি কৃষ্ণচুড়া তুমি ফুটন্ত গোলাপ কলি অলি আসে অলি যায় পাপড়িতে বসে আলিঙ্গন করে উষ্ণ ঠোটের পরশে শিহরন জাগায়। আমি ঝরা ফুল হাসনাহেনা রাতের আঁধারে গন্ধ বিলাই ভোরের শিশিরে দু পায়ে মাড়িয়ে মনের অজান্তে চলে যায় সবাই। বকুল হলে মালা গেঁথে রাখতো আমাকে যতন করে হাসনাহেনা তাই গন্ধ শুঁকে সবাই সান্ত্বনা শুধু এইটুকু, আর কিছু নাহি চাই।

Tag :

Please Share This Post in Your Social Media

গোলাপের বিলাপ আনোয়ারুল কবির বাবলু।

Update Time : ০৫:২৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫