০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
টুনটুনি পাখি
এম এইচ রশিদ
- Update Time : ০৪:৩৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ৩৯ Time View

ওরে ও টুনটুনি পাখি কেন করো এতো ছটফটানি? ডালে ডালে নেচে বেড়াও নেই তো বিরাম একটুখানি! সারাদিন করো ছটফট শোনাও শুধু টিক টিক গান। নদীর চরে নেচে নেচে জুড়াও মোদের পিয়াসী এই প্রাণ। বলো না গো ছোট্ট পাখি কোন কথাটি মনে জমেছে? কোন মেঘের ওই ডানায় চড়ে মনটি তোমার আজ ভেসেছে?
Tag :




















