ওরে ও টুনটুনি পাখি কেন করো এতো ছটফটানি? ডালে ডালে নেচে বেড়াও নেই তো বিরাম একটুখানি! সারাদিন করো ছটফট শোনাও শুধু টিক টিক গান। নদীর চরে নেচে নেচে জুড়াও মোদের পিয়াসী এই প্রাণ। বলো না গো ছোট্ট পাখি কোন কথাটি মনে জমেছে? কোন মেঘের ওই ডানায় চড়ে মনটি তোমার আজ ভেসেছে?