০৮:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

  • Update Time : ০৭:৩৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ২১ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি শনিবার (৮ আগষ্ট) ময়মনসিংহ জেলা পরিষদ এর ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ” নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষ উৎপাদনে ফিড প্রিমিক্স ও পশুখাদ্য আমদানিকারক ও উৎপাদনকারীদের ভূমিকা” বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ৮আগস্ট শনিবার ময়মনসিংহে ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রানী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ শাহজামান খান তুহিন। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের ডাঃ শামসাদ জাহান শিরাজী। উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করার পর বিশেষ ডুকুমেনটারি প্রদর্শন করেন ডাঃ মোঃ নাজিরুল ইসলাম। ময়মনসিংহ জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওয়াহেদুল আলম উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ময়মনসিংহে বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

Update Time : ০৭:৩৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬