০৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে মেয়র পদপ্রার্থী আবু তাহের ভারতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ১০:২৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / ২৫ Time View

মোস্তাফিজুর রহমান :বেনাপোল প্রতিনিধি :

যশোরের, বেনাপোল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের (বড় আঁচড়া) প্রাণকেন্দ্রে প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট ২০২৬) অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী আবু তাহের ভারত নিজ গ্রামের যুবসমাজ ও তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
সভায় আবু তাহের ভারত আগামী দিনের বেনাপোল পুনর্গঠন, আধুনিকায়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।
তিনি বলেন, “আমি শাসক হতে চাই না। জনগণের ভোট ও সমর্থনে আগামী দিনে বেনাপোল পৌরবাসীর পাশে থেকে একজন সৎ ও অনুগত সেবক হিসেবে কাজ করতে চাই।”
উন্নয়ন ভাবনায় যেসব বিষয় তুলে ধরেন আবু তাহের ভারত—
মাদকমুক্ত যুবসমাজ: তরুণদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ, শিক্ষিত ও কর্মক্ষম সমাজ গড়ে তোলা।
পরিকল্পিত উন্নয়ন: সীমান্ত শহর বেনাপোলকে আধুনিক, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন পৌরসভা হিসেবে গড়ে তোলা।
জনগণের অংশগ্রহণ: সাধারণ মানুষের সুচিন্তিত মতামত ও পরামর্শের ভিত্তিতে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করা।
সভাটির সার্বিক আয়োজন ও সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বেনাপোল ৮৯১ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ লিটন হোসেন। এছাড়া দপ্তর সম্পাদক, ক্যাশিয়ারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
বক্তারা বলেন, সমৃদ্ধ, নিরাপদ, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত বেনাপোল গড়তে তরুণ সমাজ ও সাধারণ মানুষের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মতবিনিময় সভায় আগামী দিনের বেনাপোলকে আরও সুন্দর ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে আবু তাহের ভারতের পরিকল্পনা ও উদ্যোগকে সামনে রেখে নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়

Tag :

Please Share This Post in Your Social Media

বেনাপোলে মেয়র পদপ্রার্থী আবু তাহের ভারতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ১০:২৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬