০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরের হিলিতে ট্রাকের ধাক্কায় এক মাদ্রাসা ছাত্রী নিহত

Reporter Name
  • Update Time : ০৭:৪৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / ৪৭৩ Time View

 দিনাজপুর হিলি প্রতিনিধি মোঃওয়াজ কুরনী দিনাজপুরের হিলিতে ট্রাকের ধাক্কায় রওজাতুন (১০) নামের এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছেন। নিহত রওজাতুন জয়পুরহাট জেলার সদর উপজেলার বুজলু গ্রামের উমর ফারুকের মেয়ে। আজ বৃহস্পতিবার বিকাল সোয়া ৪ টার দিকে উপজেলার হিলি- বিরামপুর সড়কের বিজিবি ক্যাম্প সংলগ্ন এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, আজকে বিকাল সোয়া ৪ টার সময় কাটলা থেকে হিলির দিকে ভ্যানে করে তারা আসছিলেন,এসময় হিলি থেকে বিরামপুর দিকে দুইটি ট্রাক যাচ্ছিলেন, সামনের ট্রাকটি পার হয়ে গেলেও পিছনের ট্রাকটিকে ধাক্কা দিলে ভ্যান থেকে মেয়েটি পড়ে যায় এবং ট্রাকটি মাথার উপর দিয়ে চলে যায়,এতে ঘটনাস্থলে মেয়েটি মারা যায়। বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানা অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, আজকে বিকালে কাটলা থেকে হিলির উদ্দেশ্যে ভ্যান যোগে তারা আসছিলো প্রতিমধ্যে বিজিবি ক্যাম্প সংলগ্ন একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে মেয়েটি নিহত হন। এঘটনায় ট্রাকটিকে জব্দ করা হয়েছে এবং ট্রাকের চালক ও সহকারী থানার হেফাজতে আছেন। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

Tag :

Please Share This Post in Your Social Media

দিনাজপুরের হিলিতে ট্রাকের ধাক্কায় এক মাদ্রাসা ছাত্রী নিহত

Update Time : ০৭:৪৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫