ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৫, আহত ১৫
- Update Time : ০৭:৫৬:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
- / ৪৭৬ Time View

দিনাজপুর হিলি প্রতিনিধি মোঃওয়াজ কুরনী দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ঢাকা গামী নাবিল পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলে বাসের পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। আজ শনিবার (১৪ জুন) আনুমানিক ভোর ৪টা ২০ মিনিটে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম- ঠিকানা জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হক জানান, দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নূরজাহানপুর এলাকায় আম বোঝাই কয়েকটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি ট্রাককে স্বজরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসের পাঁচ জন যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন। পরে স্থানীয় হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, হতাহতের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের লোকজন এসে উদ্ধার কার্যক্রম চালায়। নিহত ও আহতদের নাম- ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। এব্যাপারে থানায় মামলা করা হবে বলে জানান তিনি
























