০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

 যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য  চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

কামাল হোসেন বিশেষ প্রতিনিধিঃ
  • Update Time : ০৮:৪৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / ৪৩৬ Time View

অদ্য ১৭ জুন  বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল কর্তৃক পাঁচপীরতলা, আন্দুলিয়া, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় গাঁজা, ক্যালসিয়াম কার্বোনেট, শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ১৭,২৩,৫৪০/-(সতেরো লক্ষ তেইশ হাজার পাঁচশত চল্লিশ) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

 যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য  চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

Update Time : ০৮:৪৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫