হাকিমপুরে উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- Update Time : ০৭:৫০:১১ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
- / ২৪২ Time View

দিনাজপুর হিলি প্রতিনিধি মোঃওয়াজ কুরনী দিনাজপুরের হাকিমপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাকিমপুর উপজেলা শাখার উদ্যোগে ঈদ পরবর্তী দলীয় নেতা-কর্মীদের সাথে কুশল বিনিময় ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জুন) বিকেল ৫ টায় পৌর শহরের মাঠপাড়া এলাকায় দলীয় কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত পাঠ করা হয়। পরে ঈদ পরবর্তী দলীয় নেতা-কর্মীদের সাথে কুশল বিনিময় করেন নেতৃবৃন্দ। এরপরে উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর-৬ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী জেলার সাবেক আমীর মোঃ আনোয়ারুল ইসলাম। এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহ সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, উপজেলা বায়তুল মাল সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, পৌর আমীর মোঃ সাইফুল ইসলাম, সেক্রেটারি মোঃ মফিজুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সবিরুল, যুব বিভাগের নেতা মেহেদী হাসান, ইয়াসির আরাফাত প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্র নেতা মীর শহীদ হোসেন। আলোচনা সভায় বক্তারা দিনাজপুর-৬ আসন তথা হাকিমপুর উপজেলায় দলীয় কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন পরামর্শ মূলক আলোচনা করেন। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে, ওয়ার্ড, ইউনিয়ন, পৌর ও উপজেলা পর্যায়ের সকল কর্মীদের একসাথে কাজ করার আহবান জানানো হয়




















