হাকিমপুরে আনন্দঘন পরিবেশে কাব কার্নিভাল প্রোগ্রাম অনুষ্ঠিত
- Update Time : ০৪:২৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / ৩৮৩ Time View

দিনাজপুর হিলি প্রতিনিধি মোঃওয়াজ কুরনী সারা দেশের ন্যায় দিনাজপুরের হাকিমপুর হিলিতে বাংলাদেশ স্কাউটস, প্রাথমিক বিভাগের আয়োজনে কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) হাকিমপুর পৌর শহরের বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, উপজেলা স্কাউটসের কমিশনার আনোয়ারুল হক টুকু, সাধারণ সম্পাদক মোঃ আফতাবুজ্জামান তাজ, যুগ্ম সম্পাদক মোঃ নওশাদ আলী, কাব লিডার মাহিদুল ইসলাম, হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছামিউল ইসলাম আরিফ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটসের শিক্ষক ও শিক্ষার্থীরা উৎসবে অংশ নেন। কার্নিভালে অংশগ্রহণকারী কাব স্কাউটরা বিভিন্ন খেলাধুলা, চিত্রাঙ্কন, কুইজ এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নিজেদের সৃজনশীলতা ও নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,এ ধরনের আয়োজন শিশুদের মানসিক বিকাশ ও সমাজ সচেতনতায় বড় ভূমিকা রাখে। স্কাউটিং একজন শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে। এআয়োজন শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দেশপ্রেম জাগাতে কার্যকর ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।




















