হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা
- Update Time : ০৭:১৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ১২৭ Time View

বিশেষ প্রতিনিধিঃ দৈনিক ইনফো বাংলা ও ডেইলি মর্নিং টুডের সহযোগী সম্পাদক, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরের সভাপতি (ভারপ্রাপ্ত), জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ- সম্পাদক পবিত্র হজ্ব পালন শেষে আল্লাহ তায়ালার অশেষ রহমতে দেশে প্রত্যাবর্তন করলেও বর্তমানে শারীরিক অসুস্থতায় ভুগছেন মো. আহসানুল কবির চৌধূরী (টিটু)। দেশে ফেরার পর টানা পনের দিনেরও বেশি সময় ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ রয়েছেন বলে জানিয়েছেন। অসুস্থতার এই সময়কাল তার জন্য শারীরিক কষ্টের পাশাপাশি মানসিকভাবেও অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। তবে একজন সচেতন ও ধর্মপ্রাণ মুসলমান হিসেবে তিনি এ অবস্থাকে মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে এক পরীক্ষা হিসেবে গ্রহণ করেছেন। মো. আহসানুল কবির চৌধূরী (টিটু) বলেন, ধৈর্য, তাওয়াক্কুল এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে তিনি এই কঠিন সময় অতিক্রম করার চেষ্টা করছেন। একই সঙ্গে তিনি তার সুস্থতার জন্য সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করেছেন। তিনি জানান, “এই মুহূর্তে আপনাদের দোয়া ও সহমর্মিতাই আমার সবচেয়ে বড় শক্তি। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন মহান আল্লাহ তায়ালা তাঁর অশেষ রহমত ও শিফায় আমাকে পূর্ণ সুস্থতা দান করেন এবং আবার স্বাভাবিক জীবনে ফিরে ইসলাম ও সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করার তৌফিক দেন।” শেষে তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করে বলেন—“ইয়া রাব্বুল আলামিন, আমাকে শিফায়ে কামিলা দান করুন। আমিন।”










