সীমান্ত থেকে ২ আসামীসহ ১৭ লক্ষ ৬৪ হাজার ৬০০ টাকার ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি
- Update Time : ০৮:১৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- / ২০২ Time View

যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০২ জন্ আসামীসহ মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি।
শুক্রবার ২০ জুন বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল কর্তৃক আন্দুলিয়া, শাহজাদপুর, বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০২ জন্ আসামীসহ *বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, শাড়ী, থ্রী-পিস, কম্বল এবং কসমেটিক্স সামগ্রী* আটক করে। আটককৃত মালামালের মূল্য *১৭,৬৪,৬০০/-(সতেরো লক্ষ চৌষট্টি হাজার ছয়শত)* টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি ও উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
আটককৃত আসামীর নাম-(১) মোঃ মিলন হোসেন(৪৫), পিতা- মৃতঃ আব্দুল লতিফ গ্রাম-গাজীপুর পশ্চিমপাড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।
আটককৃত আসামীর নাম ও ঠিকানা-(১) মোঃ আমিনুর রহমান, পিতা- মোঃ মঈনুদ্দিন, গ্রাম-গয়ড়া, থানা-চৌগাছা, জেলা-যশোর।

























