০২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তবর্তী ঝিনাইগাতীর কৃতি সন্তান মমিনুল ইসলাম এখন বিসিএস ক্যাডার

Reporter Name
  • Update Time : ১২:১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / ৬৯৫ Time View

 মিজানুর রহমান, (ঝিনাইগাতী) শেরপুর প্রতিনিধি:গারো পাহাড়ের সীমান্তবর্তী শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা গ্রামের মমিনুল ইসলাম এক মুসলিম পরিবারে ১০ নভেম্বর ১৯৮৯ সালে জন্মগ্রহণ করেন। পিতা মৃত মোঃ সুরুজ্জামান এবং মাতা হাজেরা খাতুন এর ৫ সন্তানের মধ্যে তিনি সবার বড়। তার সহধর্মিণী নুসরাত জাহান রুমা একজন গৃহিণী। তাদের দুই ছেলে এক কন্যা । মমিনুল ইসলাম এর আরও দুই ভাই ও দুই বোন রয়েছেন। ছোটথেকেই মমিনুল ইসলাম মেধাবী ছাত্র ছিলেন। তিনি গুরুচরণ দুধনই আদর্শ বিদ্যালয় থেকে ২০০৫ সালে মাধ্যমিক এবং শেরপুর সরকারি কলেজ থেকে ২০০৭ সালে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট উভয় পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এরপর বাংলাদেশের সর্ববৃহৎ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সালে বিএসএস(অনার্স) রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও এমএসএস(মাস্টার্স) -২০১৩ সালে উভয় বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্নাতকোত্তর সম্পন্ন করেন।  তার প্রথম কর্মজীবন শুরু হয় স্কুল এইড জাপান ও ইয়াতানাবে গ্রুপের অর্থায়নে পরিচালিত ড্রিম মডেল স্কুল এন্ড কলেজে প্রায় দীর্ঘ দেড় বছর চাকুরী করেন। স্থানীয় সুত্রে জানা যায়, তিনি চাকুরীর পাশাপাশি কঠোর পরিশ্রম করে তিনি ৩৫ তম বিসিএস পরীক্ষায় সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। তার পর তিনি ২রা মে ২০১৭ সালে বকশিগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ, জামালপুর যোগদান করেন। তিনি বর্তমানে ৩ অক্টোবর ২০২৪ সালে শেরপুর সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

সীমান্তবর্তী ঝিনাইগাতীর কৃতি সন্তান মমিনুল ইসলাম এখন বিসিএস ক্যাডার

Update Time : ১২:১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫