০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার যখন জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনে ব্যস্ত, রাজশাহীর দেওয়ালে তখন দিবস বিরোধী পোষ্টার রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার

Reporter Name
  • Update Time : ০৫:৪৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / ৭ Time View

রাজশাহী ব্যুরো: আগামীকাল (৫ আগস্ট) রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হবে জুলাই গণ-অভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে সরকার, প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, জুলাই শহীদদের কবর জিয়ারত, আলোচনা সভা ও অন্যান্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি পালনের প্রস্তুতি শেষ পর্যায়ে।

ঠিক এমন সময়েই রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান এবং জনসমাগমস্থলে ‘৫ আগস্ট জাতীয় পুলিশ হত্যা দিবস’ শিরোনামে পোস্টার সাঁটানো হয়েছে। যা জুলাই অভ্যুত্থান দিবসের বিরুদ্ধে বোঝানো হয়েছে। পোস্টারগুলোতে ‘পুলিশ হত্যার বিচার চাই’ স্লোগান ও সহিংস ঘটনার ছবি ব্যবহার করা হয়েছে। জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি দিবসের প্রাক্কালে এ ধরনের পোস্টার নগরজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকাসহ নগরীর একাধিক স্থানে একই ধরনের পোস্টার নজরে পড়েছে। প্রশ্ন উঠেছে সিসিটিভি ক্যামেরা ও পুলিশের নিয়মিত টহলের আওতায় থাকা এলাকায় রাতের আঁধারে এত বিপুলসংখ্যক পোস্টার কারা লাগালো? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে কীভাবে এ ধরনের কার্যক্রম পরিচালিত হলো?

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলছে, জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি দিবসকে সামনে রেখে এ ধরনের প্রচারণার উদ্দেশ্য কী? যারা এই ধরনের দিবস বিরোধী পোষ্টার লাগিয়েছে, প্রশাসনের দ্রুত তদন্ত করে জনগণের সামনে তুলে ধরা উচিত। তাদের মতে, দায়ীদের শনাক্ত করা না গেলে এ ধরনের কর্মকাণ্ড আগামীতেও ঘটবে এবং বিভ্রান্তি ও নানা গুঞ্জনের সুযোগ তৈরি হবে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবসকে ঘিরে যেকোনো উসকানিমূলক বা বিভ্রান্তিকর প্রচারণা গুরুত্বের সঙ্গে দেখা উচিত। তারা মনে করেন, এমন ঘটনার দ্রুত তদন্ত এবং দায়ীদের শনাক্ত করা রাষ্ট্র ও জননিরাপত্তার স্বার্থেই জরুরি।

এমন দিবস বিরোধী পোষ্টারের বিষয়ে জেলা পরিষদের প্রশাসক ও মহানগর বিএনপির একাধিক নেতার সাথে যোগাযোগ করেও তাদের ফোনে পাওয়া যায়নি। তাই তাদের বক্তব্য ও মন্তব্য জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার, (সিটিটিসি) ভারপ্রাপ্ত ও এডিসি মিডিয়া এর সাথে কথা হলে তিনি জানান, এই ধরনের কর্মকান্ডের ব্যাপারে তিনি অবগত নন। এই ধরনের পোস্টার একটি দিবসকে বিতর্কিত করবে। তিনি বলেন, আমি পুলিশের গোযেন্দা টিমের সাথে কথা বলছি, তারা এব্যাপারে কতটুকু জানে! তবে পুলিশ হত্যা দিবস নামে আমাদের কোন দিবস সরকারি ভাবে ঘোষনা করে নাই।

Tag :

Please Share This Post in Your Social Media

সরকার যখন জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনে ব্যস্ত, রাজশাহীর দেওয়ালে তখন দিবস বিরোধী পোষ্টার রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার

Update Time : ০৫:৪৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬