০৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সত্যি হবে বীর কবি
Reporter Name
- Update Time : ১০:২৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ৪২৩ Time View

তাছলিমা আক্তার মুক্তা বদমেজাজি মেয়েরে তুই আগুন ছড়ানো কন্যা , আষাঢ় মাসে পেয়ে তোকে নাম দিয়েছি বন্যা । কথায় কথায় মেজাজ দেখায় উড়নচণ্ডী দশা , কোনো কিছুর দার দারে না নেই তো ভালোবাসা । এতো চটে লাভ কি হবে কার কি আসে যাবে , রগচটা ঐ মেজাজ খানা তোমায় গিলে খাবে । শান্ত মনে পথ চলিও মেজাজ রেখো স্থীর , সবাই তোমার আত্মীয় নয় হাজার লোকের ভীড় । সবাই তোমায় উস্কে দিবে করবে হাসাহাসি , আমি তোমার আত্মীয় নই কিন্তু ভালোবাসি । মাটির দিকে ফিরে তাকাও নত করো শীর , তবেই তুমি হতে পারবে সত্যিকারের বীর ।
Tag :




















