১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শ্রীপুরে’ বাবার সাথে গরু চরাতে গিয়ে নিখোঁজ শিশু হুযাইফার ‘রহস্যজনক’ মৃত্যু
Reporter Name
- Update Time : ০৫:৫৯:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ২০৩ Time View

আসাদুজ্জামান স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুর উপজেলায় গরু চরাতে গিয়ে নিখোঁজ হওয়া নয় বছরের শিশু হুযাইফার মরদেহ জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটির মাথায় ও নাকে আঘাতের স্পষ্ট চিহ্ন পাওয়ায় এটি নিছক দুর্ঘটনা নয়, বরং হত্যাকাণ্ড বলে প্রাথমিক অনুমান করছে পুলিশ। এ ঘটনায় গোসিঙ্গা ইউনিয়নের চাওবন শিরারমার চালা এলাকায় গভীর শোকের পাশাপাশি চাপা আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শনিবার সকালে বাবার সাথে গরু চরাতে বেরিয়েছিল শিশু হুযাইফা। দুপুরের আগে বাবা বাড়িতে ফিরে আসলেও সে ফেরেনি। এরপর থেকেই শুরু হয় পরিবারের মরিয়া খোঁজাখুঁজি। স্থানীয়রাও নিখোঁজ শিশুটিকে খুঁজতে আশপাশের এলাকা চষে বেড়ান।
Tag :


























