০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরের ঝিনাইগাতীতে মিনিবাস পুকুরে উল্টে আহত ২০, নিহত-১

Reporter Name
  • Update Time : ১০:০৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / ১৮৮ Time View

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় যাত্রীবাহী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হন এবং সোহেল মিয়া (৩ মাস বয়স) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। বৃহস্পতিবার ৭ই আগস্ট দুপুরে উপজেলার পূর্ব বন্ধভাটপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় শেরপুর-ঝিনাইগাতী সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আকাশ বিকাশ’ পরিবহনের বাসটিতে প্রায় ৩০-৩৫ জন যাত্রী ছিলেন। হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের একটি গভীর পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন এবং আহতদের দ্রুত ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় নিখোঁজ ছিলেন,শিশু সোহেল মিয়া। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ অভিযানে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের বারোয়ামারি গ্রামের রফিক মিয়ার ছেলে। এ ঘটনার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল আলম রাসেল তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এবং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মান্নান। তারা উদ্ধার তৎপরতা তদারকি করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

শেরপুরের ঝিনাইগাতীতে মিনিবাস পুকুরে উল্টে আহত ২০, নিহত-১

Update Time : ১০:০৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫