০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরের ঝিনাইগাতীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চেক প্রদান

Reporter Name
  • Update Time : ০৬:৩৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / ৪১৩ Time View

 মিজানুর রহমান,  শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ ব্যবসায়ীকে আর্থিক সহায়তা হিসেবে চেক প্রদান করেছেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম রাসেল।  বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনওর ) কার্যালয়ে এই অর্থ সহায়তার চেক প্রদান করা হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মো. আশরাফুল আলম রাসেল প্রতিনিধি কে জানান। উল্লেখ্য যে, গত ১৮ জুলাই গভীর রাতে ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারের ব্রিজপাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। ফলে সেই অগ্নিকাণ্ডে উল্লেখিত ব্যবসায়ীগণ ব্যাপক ক্ষতিগ্রস্ত হন। সেই সব সবক্ষতিগ্রস্ত ব্যবসায়ী যাদেরকে চেক প্রদান করা হয় তাঁরা হচ্ছেন- মোঃ রফিকুল ইসলাম, মোঃ কদর আলী, মোঃ মিজানুর রহমান, মোঃ আশ্রাব আলী ও শ্রী নিপেন চন্দ্র দাস। ক্ষতিগ্রস্ত এই সব ৫ ব্যবসায়ীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেককেই  সাড়ে ৭ হাজার টাকা করে অর্থ সহায়তার চেক প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রাজিবুল ইসলাম এবং উপসহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) মোঃ আমিনুল ইসলাম।

Tag :

Please Share This Post in Your Social Media

শেরপুরের ঝিনাইগাতীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চেক প্রদান

Update Time : ০৬:৩৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫