০১:১০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টার্সের সদস্য হলেন এস এম আহসানুল কবির চৌধুরী

Reporter Name
  • Update Time : ১০:২৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / ১০৪ Time View

বিশেষ প্রতিবেদকঃ চট্টগ্রামে আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টার্সের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সমাজসেবক ও ব্যবসায়ী এস এম আহসানুল কবির চৌধুরী। সম্প্রতি সংগঠনটির সদস্যপদ গ্রহণের পর মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা থেকেই তিনি লায়নিজমের সঙ্গে যুক্ত হয়েছেন। ভবিষ্যতে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চান। তিনি আরও বলেন, সমাজ উন্নয়ন, মানবিক সহায়তা এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে তিনি আন্তরিকভাবে কাজ করে যেতে চান। এ ক্ষেত্রে তিনি বন্ধু, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষের দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করেন। এস এম আহসানুল কবির চৌধুরী চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের যতরকূল গ্রামের ছৈয়দ আহমদ চৌধুরী মাস্টার বাড়ীর সন্তান। তিনি অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম এস এম মহসিন চৌধুরী ও ফরিদা মহসিন চৌধুরীর মেঝ সন্তান। উল্লেখ্য, লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টার্স, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪ বাংলাদেশ-এর অধিভুক্ত একটি আন্তর্জাতিক সেবামূলক সংগঠন। সংগঠনটি দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টার্সের সদস্য হলেন এস এম আহসানুল কবির চৌধুরী

Update Time : ১০:২৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬