রিং রোডে নবযুগের ঘন্টাধ্বনি : সিডিএ জামে মসজিদের ভিত্তিপ্রস্তরে উন্নয়ন ও ঐক্যের বার্তা
- Update Time : ১০:৩০:১১ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ৪১৭ Time View

বিশেষ সংবাদদাতাঃ চট্টগ্রাম নগরীর পতেঙ্গা-দক্ষিণ হালিশহর সংলগ্ন সিডিএ আউটার রিং রোডে বিশাল জামে মসজিদ নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের পথে। শুক্রবার বিকেলে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “বাংলাদেশ এগিয়ে যাচ্ছে—যে যাই করুক, এই অগ্রযাত্রা থামানো যাবে না।” তিনি বলেন“ষড়যন্ত্রের নানান রূপ এখনও বিদ্যমান। পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের স্থিতিশীলতা নষ্টে মরিয়া। তবে গণতান্ত্রিক ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকলে এসব ষড়যন্ত্র কখনও সফল হবে না।” শিল্প উপদেষ্টা আরও বলেন, “২০২৪ সালের ঐতিহাসিক গণআন্দোলনের শহীদদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে এক বছরের মাথায় আমরা উন্নয়নের নতুন প্রতীক হিসেবে এই মসজিদ নির্মাণ করছি। এটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং জাতীয় অগ্রগতির একটি নিদর্শন।” চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,“পতেঙ্গা-হালিশহর এলাকায় দীর্ঘদিন ধরে একটি মানসম্পন্ন মসজিদের অভাব ছিল। আজকের এই ভিত্তিপ্রস্তর স্থাপন শুধু ইট-পাথরের নির্মাণ নয়—এটি বিশ্বাস, ঐক্য ও আল্লাহর ঘরের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।” তিনি মসজিদের পাশেই একটি আধুনিক পার্ক নির্মাণের আহ্বান জানান। সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামসসহ সিটি কর্পোরেশন ও সিডিএ’র শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




















