০৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বঞ্চনার প্রতিবাদে খানসামায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Reporter Name
  • Update Time : ০৫:৪১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / ৫১৯ Time View

 উজ্জ্বল রায়,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাই নাই,পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সুযোগ না দেওয়ার প্রতিবাদে সারা দেশের ন্যায় দিনাজপুরের খানসামা উপজেলাতেও ঘন্টাব্যাপী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি খানসামা উপজেলা শাখা। সোমবার (২৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত এ মানববন্ধনে একযোগে অংশ নেয় উপজেলার অন্তর্গত বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান এবং উপজেলা শিক্ষা অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে শিক্ষকরা বলেন, “সরকারি বৃত্তি পরীক্ষায় শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দিয়ে কিন্ডারগার্টেনের কোমলমতি শিক্ষার্থীদের প্রতি চরম বৈষম্য করা হয়েছে।এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।আমরা সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে এই বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক। স্মারকলিপি প্রদানের সময় শিক্ষার্থীরাও আবেগঘন বক্তব্যে জানান, “আমরা জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক। আমাদের শিক্ষা ও মেধা যাচাইয়ের সুযোগ থেকে বঞ্চিত করে বৈষম্য করবেন না। এটা আমাদের অধিকার।” উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণের আশ্বাস দেন। উল্লেখ্য, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে জানানো হয়, ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরাই অংশগ্রহণ করতে পারবে। এই সিদ্ধান্তে সারা দেশের মত খানসামার কিন্ডারগার্টেন শিক্ষক-শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে। ছবির ক্যাপশন: খানসামায় পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে মানববন্ধনে অংশ নিয়েছেন বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

Tag :

Please Share This Post in Your Social Media

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বঞ্চনার প্রতিবাদে খানসামায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Update Time : ০৫:৪১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫