১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজশাহীতে আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
Reporter Name
- Update Time : ১১:২০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
- / ৪৫১ Time View

তন্ময় দেবনাথ স্টাফ রিপোর্টার সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষোভ করেছে যুবদল। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাজশাহী মহানগর যুবদলের আয়োজনে নগরীর বাটারমোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাটারমোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশ ও মিছিলে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবিসহ অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি ও নিরাপত্তাহীনতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। তারা অবিলম্বে এ অবস্থা থেকে উত্তরণের দাবি জানান।
Tag :




















