০৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর সীমান্তে  বিজিবি অভিযানে ভারতীয় মালামাল আটক

Reporter Name
  • Update Time : ০৭:২৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • / ২৪৪ Time View

কামাল হোসেন বিশেষ প্রতিনিধিঃ যশোর সীমান্তে অভিযান চালিয়ে পনেরো লক্ষ বাহাত্তর হাজার একশত টাকা মূল্যের মাদকদ্রব্য, শাড়ী, কম্বল এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বিজিবি

শুক্রবার  ৩০ মে  বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল, পাঁচপীরতলা, রঘুনাথপুর বিওপি এবং বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, মোটরসাইকেল, শাড়ী, কম্বল, থ্রি- পিস, চকলেট, ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ১৫,৭২,১০০/-(পনেরো লক্ষ বাহাত্তর হাজার একশত) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

যশোর সীমান্তে  বিজিবি অভিযানে ভারতীয় মালামাল আটক

Update Time : ০৭:২৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫