যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১
- Update Time : ০৫:৪৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / ১৫৪ Time View

মোস্তাফিজুর রহমান, বিশেষ প্রতিনিধি: যশোর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একজন আসামিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় ৪৪৫ বোতল নেশাজাতীয় Eskuf Syrup, ২টি মোবাইল ফোন, ৫০টি শাড়ি এবং ২০৬টি কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৫,৪৫,৮০০ টাকা। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

























