যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০১জন আসামীসহ অবৈধ চোরাচালানী মালামাল আটক
- Update Time : ০৯:৩৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / ১৫ Time View

২২ মে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৭৫টি শাড়ী, ০১টি কম্বল, ১৩ কেজি জিরা, ৯৯ কেজি ফুসকা, ১৫.৫ কেজি কিসমিস, ১৫ প্যাকেট সন পাপড়ী, ১০৮টি খাদ্য সামগ্রী, ৪৫টি আমের চাটনী, ৪১৮৭টি চকলেট এবং ২২১২টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ১৫,৯৫,০৪৫/-(পনেরো লক্ষ পঁচানব্বই হাজার পঁয়তাল্লিশ) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
















