যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক
- Update Time : ০৮:০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / ৫০ Time View

অদ্য ২১ মে ২০২৬ তারিখে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৪৫টি শাড়ী, ০৩ প্যাকেট সন পাপড়ী, ০২ প্যাকেট জর্দ্দা এবং ১৭৪টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৬,০৫,৩০০/-(ছয় লক্ষ পাঁচ হাজার তিনশত) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

























