০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমাণ চেতনানাশক ট্যাবলেট উদ্ধার

কামাল হোসেন বেনাপোল
  • Update Time : ০৮:১৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১২০ Time View
যশোরের বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) কার্গোভেহিকেল মাঠ থেকে ১৬০০ পিস ভারতীয় ট্যাপেনটাডোল ব্যাথা ও চেতনাশক ট্যাবলেট সহ ভারতীয় আনারগাজী (৩৯) নামে একজন ট্রাক চালককে আটক হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ভারতের পেট্রাপোল বন্দর থেকে বেনাপোল বন্দরে আগত ভারতীয় ট্রাক ডাব্লিউ বি ১১-ডি-০৩৯৭ তল্লাশি করে নেশাজাতীয় ওই ট্যাবলেটের চালানটি উদ্ধার করা হয়।
আটককৃত আনার গাজি ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার সুখপুর গ্রামের হাজরা গাজীর ছেলে।
স্থানীয়রা জানায়, প্রতিদিন আমদানি পণ্যের সাথে দুই দেশের চোরাকারবারিরা মাদকসহ বিভিন্ন অবৈধ পণ্য পাচার করে থাকে। তবে যারা আমদানি-রফতানি পণ্য দেখভালের দায়িত্বে নিয়োজিত, তারা এর সাথে জড়িত থাকতে পারে।
বিজিবি সূত্রে জানা যায়, বেনাপোল আইসিপির কার্গো ভেহিকেল মাঠে আমদানি-রপ্তানি গেটে একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকটির ভেতর থেকে অবৈধ ভারতীয় ১ হাজার ৬০০ পিস ট্যাপেনটাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত অবৈধ ভারতীয় ট্যাপেনটাডোলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
Tag :

Please Share This Post in Your Social Media

বেনাপোলে ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমাণ চেতনানাশক ট্যাবলেট উদ্ধার

Update Time : ০৮:১৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬