০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যশোরে আসহাবুল ইসলাম সাগরের জামিন মঞ্জুর
Reporter Name
- Update Time : ০৭:৫৯:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ৩৯ Time View

২ এপ্রিল: যশোর জেলা ও দায়রা জজ আদালত আসহাবুল ইসলাম সাগরের জামিন মঞ্জুর করেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহামুদা খানম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাগরের আইনজীবী দেবাশিস দাস। তিনি জানান, ফৌজদারি আইনের ৪২৬/৫০০ ধারায় দায়ের করা একটি মামলায় আদালত আসামি আসহাবুল ইসলাম সাগরের জামিন আবেদন মঞ্জুর করেন। আইনজীবী আরও বলেন, মামলার শুনানি শেষে আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে জামিনের আদেশ প্রদান করেন। তবে মামলাটি বিচারাধীন থাকায় পরবর্তী কার্যক্রম আদালতে চলমান থাকবে। উল্লেখ্য, সংশ্লিষ্ট ধারায় দায়ের করা মামলাটি দীর্ঘদিন ধরে বিচারাধীন ছিল এবং এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছিল। আদালতের এ আদেশের ফলে আসামির পক্ষে স্বস্তি ফিরে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে
Tag :






















