যশোরের সীমান্তে অভিযান চালিয়ে ২৫ কেজি ভারতীয় গাজা সহ মাদকদ্রব্য আটক করেছে বিজিবি
- Update Time : ০৭:৩৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
- / ২০৬ Time View

মোস্তাফিজুর রহমানঃ স্টাফ রিপোর্টারঃ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ২৫ কেজি ভারতীয় গাঁজা, মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি
অদ্য ১২ জুন ২০২৫ তারিখে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল কর্তৃক ধান্যখোলা ও বেনাপোল বিওপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২৫ কেজি ভারতীয় গাঁজা, মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানী মালামাল* আটক করে। আটককৃত মালামালের মূল্য *৩,৮০,৭৮৫/-(তিন লক্ষ আশি হাজার সাতশত পঁচাশি)* টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।










