০১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ময়ৃনসিংহে গাঁজাসহ আসামী গ্রেফতার ০১
Reporter Name
- Update Time : ০৪:৫৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ১৭৮ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি নেতৃত্বে জেলার ফুলপুর থানাধীন ফতেপুর কুরিয়ারপাড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোঃ রাব্বিল মিয়া (৩৬), পিতাঃ মৃত শামসু মিয়া, মাতাঃ মৃত কদবানু বেগম, সাং- কালিপুর, থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জকে ১১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। অতঃপর উপ পরিদর্শক জনাব আজগর আলী বাদী হয়ে আসামীর বিরুদ্ধে ফুলপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
Tag :


























