১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ময়মনসিংহ সদর উপজেলা মোবাইল কোর্ট পরিচালিত
Reporter Name
- Update Time : ০৭:০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ১৫৪ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহ জেলার সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ভেকিবিল এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আজ ৩০ আগষ্ট শনিবার সকাল সাড়ে ৭টায় সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়। এসময় চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া ২জন ব্যক্তিকে মৎস্য সুরক্ষা আইন, ১৯৫০ এর ধারা ৩ ও ৫ এর বিধান অনুযায়ী অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
Tag :
















