০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়/২০২৫ সালের ফলাফল ঘোষণা
Reporter Name
- Update Time : ০৬:১৭:১০ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
- / ১৫৪ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান উপস্থিতিতে আজ ৩০ ডিসেম্বর মংগলবার ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের ফলাফল ঘোষনা করা হয়। পুলিশ লাইন্স স্কুলের ছাত্র-ছাত্রীরা যেন পড়াশুনার প্রতি মনযোগী হয় এবং পরীক্ষায় আরোও ভাল ফলাফল করতে পারে সেবিষয়ে পুলিশ সুপার শিক্ষকদের প্রতি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং ভাল ফলাফলের জন্য ছাত্র-ছাত্রীদেরকে অভিনন্দন জানান। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পুলিশ লাইন্স স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag :










