০৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে বিভাগীয় জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ১০:১৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / ৯৪ Time View

 মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে ময়মনসিংহ বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ মার্চ শুক্রবার বিকাল ৪টায় ময়মনসিংহ সার্কিট হাউজের দক্ষিণাংশে, জিমনেসিয়ামের পেছনের উন্মুক্ত প্রাঙ্গণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আতিকুল ইসলাম সরকার। এরপর সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তারা মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরেন এবং সমাজে ন্যায়, মানবিকতা ও পারস্পরিক সহমর্মিতা প্রতিষ্ঠার আহ্বান জানান। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, বিরোধী দলীয় চিফ হুইপ ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্বাস হোসেন এমপি ও দলের সদস্য সচিব, নাসিরুদ্দিন পাটোয়ারী মুখ্য সমন্বয়ক, ড. আতিক মুজাহিদ এমপি ও যুগ্ম আহ্বায়ক, মোঃ মাজহার কবির আহ্বায়ক, জাতীয় শ্রমিক শক্তি, লুৎফর রহমান যুগ্ম সদস্য সচিব, আশেকীন আলম রঞ্জন যুগ্ম সদস্য সচিব ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ডা. জাহিদুল ইসলাম সদস্য সচিব, জাতীয় যুব শক্তি, জাহিদ আহসান সভাপতি, জাতীয় ছাত্র শক্তি এবং তানহা শান্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় শ্রমিক শক্তি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিপি ময়মনসিংহ জেলা সমন্বয় কমিটির সদস্য এটিএম মাহবুবুল আলম। এছাড়াও আঞ্চলিক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট মাহবুবুল আলম, জামালপুর থেকে আগত শায়খ আল মামুন এবং শেরপুর থেকে আগত ইঞ্জিনিয়ার লিখন মিয়া। অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইঞ্জিনিয়ার আবুল বাশার। মোনাজাতে দেশবাসীর সুখ-শান্তি, উন্নতি এবং পবিত্র মাহে রমজানের বরকত কামনা করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

ময়মনসিংহে বিভাগীয় জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত

Update Time : ১০:১৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬